advertisement
advertisement

সাইবার হামলার শঙ্কায় জনতা ব্যাংক ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ওয়েবসাইট বন্ধ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ১:৪৩ অপরাহ্ণ
সাইবার হামলার শঙ্কায় জনতা ব্যাংক ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

জনতা ব্যাংক ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের লোগো

advertisement

সাইবার হামলার শঙ্কায় জনতা ব্যাংক ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ওয়েবসাইট বন্ধ রয়েছে। কেউ ব্যাংকের ওয়েবসাইটে প্রবেশ করতে পারছেন না। ফলে ব্যাংকের ওয়েবসাইটের মাধ্যমে কোনো তথ্য জানা কিংবা অন্য কোনো সেবা নিতে পারছেন না গ্রাহকেরা। আজ দুপুর সাড়ে ১২টার দিকে ব্যাংক দুটির ওয়েবসাইটে প্রবেশ করতে গিয়ে দেখা গেছে, সেখানে একটি নোটিশ দেওয়া হয়েছে। বলা হয়েছে, রক্ষণাবেক্ষণের কার্যক্রম চলছে। শিগগিরই তা চালু হবে।

এ জন্য ব্যাংক কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে ক্ষমা প্রার্থনা করছে। পরে একাধিকবার চেষ্টা করেও ওয়েবসাইটে প্রবেশ করা যায়নি।এ বিষয়ে জানতে জনতা ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ফয়েজ আলমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।কয়েক দিন ধরেই ব্যাংকসহ আর্থিক খাতে সাইবার হামলার আশঙ্কা করা হচ্ছে। এ জন্য বাংলাদেশ ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট গত বৃহস্পতিবার বন্ধ করে দেওয়া হয়।

তিন দিন পর আজ সকাল আটটা থেকে ওয়েবসাইটটি খুলে দেওয়া হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর