ক্লাব ব্রুগা স্ট্রাইকার নিকোলা ত্রেসোল্ডি
ক্লাব ব্রুগা আর তাঁকে বেশি দিন ধরে রাখতে পারবে বলে মনে হয় না।আর্সেনাল, চেলসি আর ম্যানচেস্টার সিটি তাঁর দিকে চোখ রাখছে বলে শোনা যাচ্ছে বেশ কিছুদিন ধরে। কিন্তু সপ্তাহের পর সপ্তাহ নিকোলা ত্রেসোল্ডি যা করে যাচ্ছেন, তাতে জানুয়ারিতেই তাঁকে বেলজিয়ামের ক্লাবটি থেকে নিয়ে যেতে পারে যে কেউই।গত চার সপ্তাহের মধ্যে ছয়টি ম্যাচ খেলেছেন ত্রেসোল্ডি, এর মধ্যে তিনটিতে করেছেন হ্যাটট্রিক।
সেই হ্যাটট্রিকও আবার নির্দিষ্ট একটি লিগে নয়, তিনটি ভিন্ন প্রতিযোগিতায়, দুটি ভিন্ন দলের হয়ে। ৩০ সেপ্টেম্বর জার্মানির অনূর্ধ্ব-২১ দলের হয়ে মাল্টার বিপক্ষে হ্যাটট্রিক। ইউরোপিয়ান অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে। ১৩ অক্টোবর চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানের মাঠে আরেক হ্যাটট্রিক। সর্বশেষ শনিবার বেলজিয়ান প্রো লিগে সিন্ট-ট্রুইডেন্সের বিপক্ষে তিন গোল। তিন প্রতিযোগিতা, দুই দল, তিন হ্যাটট্রিক।
মাঝখানে মাত্র ২৬ দিন!একটি হ্যাটট্রিক বয়সভিত্তিক দলের হয়ে বলে দ্রুততম তিন হ্যাটট্রিকের রেকর্ডে তাঁর নাম উঠবে না।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।