advertisement
advertisement

ফেসবুক লাইভে ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলা নারীকে গ্রেপ্তার দেখাল পুলিশ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬, ৩:৫৫ অপরাহ্ণ
ফেসবুক লাইভে ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলা নারীকে গ্রেপ্তার দেখাল পুলিশ

ময়মনসিংহের ভালুকায় বিএনপি সরকারকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে উত্তেজনার মধ্যে এক নারী ব্যবসায়ীকে হেফাজতে নেয় পুলিশ। রোববার রাত সাড়ে আটটার দিকে স্কয়ার মাস্টারবাড়ি এলাকায়

advertisement

ময়মনসিংহের ভালুকায় সরকারের প্রতি ফেসবুক লাইভে ক্ষোভ প্রকাশ করার পর বিএনপির স্থানীয় নেতা-কর্মীদের উত্তেজনার মুখে আটক নারী ব্যবসায়ীকে ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।

আজ সোমবার দুপুরে তাঁকে ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়।তবে ওই নারীর ফেসবুক লাইভের ভিডিও পর্যালোচনা করে সরকারবিরোধী কোনো বক্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ওই নারীর ফেসবুক লাইভের পুরো ভিডিও তিনি চারবার পর্যালোচনা করেছেন। সেখানে সরকারবিরোধী কোনো বক্তব্য বা সরকারের সমালোচনামূলক কিছু পাননি।

এ ধরনের বক্তব্য তাঁর বাক্স্বাধীনতার মধ্যে পড়ে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর