গ্রেপ্তার
রাজধানীর শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।আজ সোমবার ডিএমপির দেওয়া এক খুদে বার্তায় এ তথ্য জানিয়ে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তির নাম আবুল হায়াত দিপু। তিনি নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সদস্য।গত ২০ সেপ্টেম্বর শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ ঘটনায় করা মামলায় আবুল হায়াত দিপুকে প্রধান আসামি করা হয়।তবে আবুল হায়াত দিপুকে কবে, কোথা থেকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে ডিএমপির খুদে বার্তায় কিছু জানানো হয়নি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।