রাজগুরু বৌদ্ধবিহারে বিহারাধ্যক্ষর উদ্দেশে অর্থ ও অন্নদান (ছোয়াইং) করছেন।
বান্দরবানের মারমা সম্প্রদায়ের নানা আয়োজনে ‘মাহাঃ ওয়াগ্যোয়াই পোয়েঃ’ বা প্রবারণা পূর্ণিমা উৎসব উদ্যাপন করেন। বৌদ্ধধর্মাবলম্বী মারমা সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় ও সামাজিক উৎসব এটি। মারমা ভাষায় ওয়াগ্যোয়াই অর্থ প্রবারণা পূর্ণিমা, পোয়েঃ অর্থ উৎসব।
প্রতিবছরের মতো এবারও বুদ্ধমূর্তি স্নান, ঐতিহ্যবাহী মঙ্গল রথযাত্রা, দেবতার মূর্তি (পোছোমা), প্রদীপ প্রজ্বালন, ফানুস ওড়ানো, পঞ্চশীল গ্রহণসহ নানা আয়োজনে উৎসব পালন করছে তারা।রাজগুরু বৌদ্ধবিহারে বিহারাধ্যক্ষর উদ্দেশে অর্থ ও অন্নদান (ছোয়াইং) করছেন। বিহারে বুদ্ধমূর্তির সামনে প্রার্থনায় মগ্ন এক তরুণী। দল বেঁধে অন্নদান (ছোয়াইং) দিতে যাচ্ছেন কয়েকজন তরুণী।নানা আয়োজনে ফানুস উড়িয়ে উৎসব পালন করছেন বৌদ্ধধর্মালম্বীরা।
ছোট ছোট ঘরে সাজিয়ে রাখা হয়েছে বুদ্ধমূর্তি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।