মরদেহ
পূর্ববিরোধের জেরে চাঁদপুরের শাহরাস্তিতে পারিবারিক কবরস্থানে এক বৃদ্ধকে দাফন করতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। শেষ পর্যন্ত স্বজনেরা বাড়ির আঙিনায় তাঁকে দাফন করেছেন। গতকাল রোববার উপজেলার কুলশী গ্রামে এ ঘটনা ঘটে।পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বেলা ১১টার দিকে মারা যান নুরুল ইসলাম মিয়াজী (৮৫)।
স্বজনেরা পারিবারিক কবরস্থানে তাঁকে দাফনের প্রস্তুতি নিচ্ছিলেন।অভিযোগ উঠেছে, নুরুলের ভাতিজা সৌদি আরবপ্রবাসী মো. আলমের পরিবারের সদস্যরা দাফনে বাধা দেন। এ কারণে বাদ আসর নির্ধারিত সময়ে জানাজা ও দাফন সম্ভব হয়নি। মীর মাহবুবুর রহমান, শাহরাস্তি থানার ওসিদুই পক্ষকে নিয়ে সমঝোতার মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হয়। পরে রাতে বাড়ির আঙিনায় কবর খোঁড়ার কাজ হয়ে যায়।
বৃদ্ধকে সেখানেই দাফন করা হয়েছে।নুরুল ইসলামের ভাগনে খোকন পাটোয়ারী প্রথম আলোকে বলেন, ‘মামার কোনো ছেলে নেই, পাঁচটি মেয়ে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।