advertisement
advertisement

যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ১:৩৩ অপরাহ্ণ
যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

মৃত্যুদণ্ড পাওয়া আসামি মো. মিজানুর রহমান। ঢাকা, ২৫ অক্টোবর ২০২৬

advertisement

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রী মোসা. রেহানাকে গলা টিপে হত্যার দায়ে স্বামী মো. মিজানুর রহমানকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন।

সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. এরশাদ আলম জানান, রায় ঘোষণার সময় আসামি মিজানুরকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়েছিল। রায় দেওয়ার পর সাজা পরোয়ানাসহ তাঁকে পুনরায় কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

মামলার এজাহার অনুযায়ী, স্ত্রীর পরিবারের কাছ থেকে বিভিন্ন সময় যৌতুক নেওয়ার পরও আরও টাকার জন্য রেহানাকে নির্যাতন করতেন মিজানুর। পরে ২০১৯ সালের ২৫ জুলাই তিনি স্ত্রীকে গলা টিপে হত্যা করেন। এ ঘটনায় করা মামলায় গ্রেপ্তার হয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন মিজানুর। তদন্ত শেষে ওই বছরের ডিসেম্বরে তাঁর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর