গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক মো. ইব্রাহিম
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের একটি হাফেজিয়া মাদ্রাসায় ৯ বছর বয়সী এক আবাসিক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মো. ইব্রাহিম নামের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার বিকেলে মাদ্রাসা থেকেই তাঁকে গ্রেপ্তার করা হয়।
এর আগে ভুক্তভোগী শিশুর মা চন্দ্রগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে মো. ইব্রাহিম ও আরেক ব্যক্তির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে শিশুটিকে ধর্ষণের কথা উল্লেখ করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। এ ঘটনায় অভিযুক্ত অপর ব্যক্তি বর্তমানে পলাতক রয়েছে।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব জানান, এ ঘটনায় মামলা দায়েরের পর গ্রেপ্তার শিক্ষককে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ছাড়া পলাতক অপর আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।