advertisement
advertisement

এক দিনে দুই ওপেনারের ডাবল সেঞ্চুরি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ৩:০৫ অপরাহ্ণ
এক দিনে দুই ওপেনারের ডাবল সেঞ্চুরি

ডাবল সেঞ্চুরি পেলেন মাহফিজুল ইসলাম ও মোহাম্মদ নাঈম

advertisement

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করা হলেও তাতে ওপেনার রাখা হয়েছে মাত্র দুজন। তানজিদ হাসান আর সাদমান ইসলাম বাদে আর কাউকে না রেখে অন্যদের জাতীয় ক্রিকেট লিগে পরখ করতে চান বলে জানিয়েছিলেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার।সম্ভাব্য সেই বিকল্প ওপেনারদের মধ্যে দুজন আজ জাতীয় ক্রিকেট লিগে ডাবল সেঞ্চুরি করেছেন। ট্রিপল সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে মোহাম্মদ নাঈম আউট হয়েছে ২৮২ রান করে।

ক্যারিবীয়দের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলা মাহফিজুল ইসলাম খেলেছেন ২১৭ রানের অপরাজিত ইনিংস। এ ছাড়া জাকির হাসান সেঞ্চুরি করে এই মুহূর্তে ব্যাট করছেন।নাঈমের ২৮২রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে রাজশাহীর বিপক্ষে গতকাল ম্যাচের প্রথম দিনে ১৭১ রানে অপরাজিত ছিলেন ঢাকার নাঈম। আজ দ্বিতীয় দিনে ইনিংসটা তিনি দুই শ ছুঁয়ে তিন শর দিকেও এগিয়ে নেন। ডাবল সেঞ্চুরির পর নাঈম৪৬টি প্রথম শ্রেণির ক্যারিয়ারে নাঈমের সর্বোচ্চ ছিল ১৮০।

আজ তিন শর হাতছানির মধ্যে স্পিনার রহিম আহমেদের বল ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে কাভারে ক্যাচ দেন তিনি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর