মেহজাবীন ও তটিনী
মেহজাবীন ও তটিনীক্যারিয়ারে দিন দিন নিজেকেই যেন ছাড়িয়ে যাচ্ছেন অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। ভক্তদের কাছে আলোচিত এই অভিনেত্রীকে অনেকেই মনে করেন, মেহজাবীন চৌধুরীর মতো পথ বুঝে পা ফেলছেন। কিন্তু নিজেকে কি কখনো মেহজাবীনের মতো ভাবেন তটিনী? সম্প্রতি ‘ফিরে আসার গল্প’ নাটকের সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের উত্তর দেন এই অভিনেত্রী। তিনি জানান, প্রায়ই এমন প্রশ্নের মুখোমুখি হতে হয়। এটা তিনি বেশ উপভোগ করেন।
কারণ, গুণী একজন অভিনয়শিল্পীর সঙ্গে তুলনায় তাঁকে ক্যারিয়ার নিয়ে ভাবতে আরও সচেতন করে।তানজিম সাইয়ারা তটিনীতটিনী বলেন, ‘অনেকেই বলেন, “তুমি মেহজাবীনের মতো, মেহজাবীনের জায়গায় যাচ্ছ।” আসলে কেউ কারও জায়গায় যেতে পারে না। আমি কারও সঙ্গে নিজেকে তুলনা করব না, কারও জায়গায় ভাবাটাও ঠিক না। শিল্প অঙ্গনে এই তুলনা হয় না। মেহজাবীন আপু অনেক বড়, গুণী একজন শিল্পী। তবে তুলনা করলে ভালো লাগে।
তাঁর মতো গুণী অভিনেত্রীর সঙ্গে তুলনাও তো বড় পাওয়া।’তানজিম সাইয়ারা তটিনীএ সময় তটিনী আরও বলেন,‘আমাদের জেনারেশন বা পরের জেনারেশনের জন্য মেহজাবীন আপু একটা উদাহরণ।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।