advertisement
advertisement

৮ লাখ টাকা বিনিয়োগ করে ৩ বছরে মুনাফা ২ লাখ টাকা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ৬:১৪ অপরাহ্ণ
৮ লাখ টাকা বিনিয়োগ করে ৩ বছরে মুনাফা ২ লাখ টাকা

দেশের প্রথম ব্যাংক হিসেবে এক হাজার কোটি টাকার ‘গ্রিন বন্ড’ ইস্যু করেছে ব্র্যাক ব্যাংক। এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ব্র্যাক ব্যাংকের এমডি ও সিইও তারেক রেফাত উল্লাহ খান, এএমডি ও হেড অব হোলসেল ব্যাংকিং মো. শাহীন ইকবাল, হেড অব স্ট্রাকচারাল ফাইন্যান্স তানভীর কামাল। আজ রোববার রাজধানীর সোনারগাঁও হোটেলে

advertisement

দেশের প্রথম ব্যাংক হিসেবে এক হাজার কোটি টাকার ‘গ্রিন বন্ড’ ইস্যু করেছে ব্র্যাক ব্যাংক। এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ব্র্যাক ব্যাংকের এমডি ও সিইও তারেক রেফাত উল্লাহ খান, এএমডি ও হেড অব হোলসেল ব্যাংকিং মো. শাহীন ইকবাল, হেড অব স্ট্রাকচারাল ফাইন্যান্স তানভীর কামাল। আজ রোববার রাজধানীর সোনারগাঁও হোটেলেদেশের প্রথম ব্যাংক হিসেবে এক হাজার কোটি টাকার ‘গ্রিন বন্ড’ ইস্যু করেছে ব্র্যাক ব্যাংক।

এ বন্ডের অর্থ বিভিন্ন পরিবেশবান্ধব খাতে ঋণ হিসেবে দেওয়া হবে। বাংলাদেশ ব্যাংকের গ্রিন বন্ড নীতিমালার সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন এই বন্ড চালু করেছে ব্র্যাক ব্যাংক। কোনো গ্রাহক ব্র্যাক ব্যাংকের গ্রিন বন্ড কিনলে প্রথমে ক্রয়মূল্য হবে ৮ লাখ ৪ হাজার ৯৬১ টাকা। তিন বছর মেয়াদপূর্তিতে মুনাফার পরিমাণ দাঁড়াবে ১ লাখ ৯৫ হাজার ৩৯ টাকা। আজ রোববার রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তারেক রেফাত উল্লাহ খান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ও হেড অব হোলসেল ব্যাংকিং মো. শাহীন ইকবাল, হেড অব স্ট্রাকচারাল ফাইন্যান্স তানভীর কামালসহ ব্যাংকটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর