পাবলো পিকাসো ও ফ্রাঁসোয়া জিলোর ছবি অবলম্বনে
পাবলো পিকাসো একবার বলেছিলেন, তাঁকে ছেড়ে গেলে জিলোর জন্য অপেক্ষা করছে জনমানবহীন এক মরুভূমি। কিন্তু সেই ভবিষ্যদ্বাণী সত্যি হয়নি। শিল্পী ফ্রাঁসোয়া জিলো বেঁচে ছিলেন ১০১ বছর। পিকাসোর সঙ্গে ১০ বছরের সম্পর্কের পরও তাঁর জীবনে ছিল আরও অনেক অধ্যায়—নিজের শিল্প, তিন সন্তান, দুটি বিয়ে, একটি দীর্ঘ দাম্পত্য এবং নিজের পরিচয়ে বেঁচে থাকার অদম্য জেদ। একজন নারীকে আঁকছেন একজন পুরুষ। নারীটির হাতে পেনসিল, সামনে কাজের টেবিল।
তিনি নিজের কাজে নিমগ্ন। ছবিটি এঁকেছেন পাবলো পিকাসো, আর নারীটি ফ্রাঁসোয়া জিলো। ১৯৫১ সালের এই ছবির নাম ওম্যান ড্রয়িং। পিকাসোর আঁকা অসংখ্য প্রতিকৃতির মধ্যে এটি ব্যতিক্রমী। এখানে জিলো শুধু তাঁর প্রিয় নারী নন, শিল্পীও। নিজের কাজের মধ্যে ডুবে থাকা একজন মানুষ। বহু বছর পর ছবিটি আবার দেখতে গিয়ে জিলোর চোখে পড়ে পেনসিলটির দিকে। পেনসিলের সঙ্গে টেবিলের একটি সুতা বাঁধা। কেন? জিলো জানালেন, তিনি কখনো এভাবে পেনসিল ব্যবহার করেননি।
অর্থাৎ, পিকাসো দৃশ্যটি কেবল দেখে আঁকেননি, নিজের কল্পনা থেকেও কিছু যোগ করেছেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।