ডাকাতির চেষ্টার সময় গ্রেপ্তার মো. মিজান
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গরুবাহী পিকআপে ডাকাতির চেষ্টার সময় মো. মিজান (৫০) নামের একজনকে গ্রেপ্তার করেছে হাইওয়ে পুলিশ। তাঁর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি, দস্যুতা, হত্যা ও অন্যান্য গুরুতর অপরাধের ৩৪টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ সময় পিকআপে থাকা ৯টি গরু উদ্ধার করা হয়েছে।গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়ার খুদিরামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আজ রোববার বিকেলে হাইওয়ে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত উপমহাপরিদর্শক (মিডিয়া) মুনতাসীরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।হাইওয়ে পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি সাদা মাইক্রোবাসে করে আসা পাঁচ থেকে ছয়জনের একটি দল ঢাকাগামী মহাসড়কে নীল রঙের একটি গরুবাহী পিকআপের গতিরোধ করে। ডাকাত দলের সদস্যরা পিকআপে থাকা চারজনের মধ্যে তিনজনকে নামিয়ে দেন।
অপর ব্যক্তিকে নামানোর জন্য তাঁরা ধস্তাধস্তি করছিলেন।এ সময় মহাসড়কে টহলরত হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।