advertisement
advertisement

খাবারে অতিরিক্ত চিনি, লবণ, চর্বি: মোড়কে সতর্কবার্তা চালুর দাবিতে প্রচারণা শুরু


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ৬:৩৯ অপরাহ্ণ
খাবারে অতিরিক্ত চিনি, লবণ, চর্বি: মোড়কে সতর্কবার্তা চালুর দাবিতে প্রচারণা শুরু

খাবারের মোড়কের সামনের অংশে সতর্কবার্তা দেওয়ার পক্ষে জনসচেতনতা তৈরিতে দুই মাসব্যাপী প্রচারণা শুরু হয়েছে। আজ রোববার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া সভাকক্ষে এ প্রচারণার উদ্বোধন করা হয়

advertisement

অতিরিক্ত চিনি, লবণ ও সম্পৃক্ত চর্বিযুক্ত প্যাকেটজাত খাবার ও পানীয় সহজে চেনার জন্য মোড়কের সামনের অংশে সতর্কবার্তা দেওয়ার পক্ষে জনসচেতনতা তৈরিতে দুই মাসব্যাপী প্রচারণা শুরু হয়েছে। আজ রোববার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া সভাকক্ষে এ প্রচারণার উদ্বোধন করা হয়।

প্রচারণার আয়োজকেরা বলছেন, প্যাকেটের সামনের অংশে সতর্কতামূলক লেবেল বা ফ্রন্ট অব প্যাকেজ লেবেলিং (এফওপিএল) থাকলে ভোক্তারা খাবারে অতিরিক্ত চিনি, লবণ ও সম্পৃক্ত চর্বির উপস্থিতি সহজে বুঝতে পারবেন। এতে স্বাস্থ্যকর খাবার বেছে নেওয়া সহজ হবে।

পাশাপাশি এ বিষয়ে কার্যকর নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নে সরকারের উদ্যোগকে সহায়তা করাও এই প্রচারণার উদ্দেশ্য।প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান), ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, ঢাকা আহ্ছানিয়া মিশন, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডব্লিউবিবি) ট্রাস্ট, কোয়ালিশন ফর হেলদি ফুড এবং সেন্টার ফর ল অ্যান্ড পলিসি অ্যাফেয়ার্স (সিএলপিএ) যৌথভাবে এ প্রচারণার আয়োজন করেছে।দেশে অসংক্রামক রোগ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর