রাজশাহীর পুঠিয়ায় সারের গুদাম ঘিরে রাখেন এলাকাবাসী। পরে সেখানে সহকারী কমিশনার (ভূমি) প্রসনজিৎ সাহা আসেন। শনিবার রাতে
রাজশাহীর পুঠিয়া উপজেলায় একটি গুদামে ৫৫৩ বস্তা নষ্ট ট্রিপল সুপার ফসফেট (টিএসপি) সার রয়েছে—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এটা দেখে গুদামটি ঘিরে রাখেন এলাকাবাসী।খবর পেয়ে গতকাল শনিবার রাতে ঘটনাস্থলে যান পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) প্রসনজিৎ সাহা। তাঁর উপস্থিতিতে গুদামের তালা খোলা হয় এবং ৫৫৩ বস্তা টিএসপি সার পাওয়া যায়।
ঘটনাটি ঘটেছে উপজেলার বানেশ্বর ইউনিয়নের বালিয়াঘাটা সোনারপাড়া গ্রামের একটি বাড়িসংলগ্ন গুদামে।এ সম্পর্কে আজ রোববার বিকেল সাড়ে পাঁচটায় পুঠিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান প্রথম আলোকে বলেন, এই সারের কোনো কার্যকারিতা আছে কি না, সেটা নিশ্চিত হওয়ার জন্য রাসায়নিক পরীক্ষা দরকার। যদি কোনো উপকারে আসে, তাহলে কৃষকদের কাছে বিক্রি করে সেই টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। আর না হলে ধ্বংস করা হবে।
ইতিমধ্যে সারের নমুনা পরীক্ষা করার জন্য উপজেলা কৃষি কর্মকর্তাকে বলা হয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।