ফিলিপাইনে মাঝ-আকাশে দুই প্রশিক্ষণ বিমানের মধ্যে সংঘর্ষের পর সেগুলো দ্রুতবেগে মাটিতে আছড়ে পড়ে
ফিলিপাইনে বিমানবাহিনীর মহড়ার সময় মাঝ-আকাশে দুটি প্রশিক্ষণ উড়োজাহাজের সংঘর্ষে চার পাইলট নিহত হয়েছেন। ফিলিপাইনের বিমানবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, গত শুক্রবার স্থানীয় সময় বেলা ৩টা ৫১ মিনিটে বাতাঙ্গাস প্রদেশের লিপা সিটিতে ফার্নান্দো বিমানঘাঁটিতে প্রশিক্ষণ ফ্লাইট চলার সময় এ দুর্ঘটনা ঘটে।ফিলিপাইন বিমানবাহিনী এ ঘটনায় নিহত চার পাইলটের নাম-পরিচয় প্রকাশ করেনি।
দুর্ঘটনার সময় উড়োজাহাজ দুটিতে কতজন ছিলেন, তা-ও জানানো হয়নি।বিমানবাহিনী জানিয়েছে, দুর্ঘটনাকবলিত দুটি উড়োজাহাজই ছিল এসএফ-২৬০ প্রশিক্ষণ বিমান। সংঘর্ষে পর ফার্নান্দো বিমানঘাঁটির সীমানার ভেতর সেগুলো বিধ্বস্ত হয়।বিমানবাহিনী জানিয়েছে, দুর্ঘটনাকবলিত দুটি উড়োজাহাজই ছিল এসএফ-২৬০ প্রশিক্ষণ বিমান।
সংঘর্ষে পর ফার্নান্দো বিমানঘাঁটির সীমানার ভেতর সেগুলো বিধ্বস্ত হয়।ফিলিপাইন বিমানবাহিনীর (পিএএফ) মুখপাত্র কর্নেল আলভিন জে ক্যাপিঙ্গুইয়ান বলেন, ‘২০২৬ সালের ২৩ অক্টোবর বেলা ৩টা ৫১ মিনিটে ফার্নান্দো বিমানঘাঁটিতে প্রশিক্ষণ ফ্লাইটের সময় দুটি এসএফ-২৬০ উড়োজাহাজ দুর্ঘটনায় পড়ে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।