advertisement
advertisement

বিশ্বের প্রথম প্রাইভেট স্পেস টেলিস্কোপ খুঁজবে ২৭টি রহস্যময় গ্রহ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ৫:৫৯ অপরাহ্ণ
বিশ্বের প্রথম প্রাইভেট স্পেস টেলিস্কোপ খুঁজবে ২৭টি রহস্যময় গ্রহ

শিল্পীর কল্পনায় বৃহস্পতি গ্রহের মতো দেখতে ৫৫ ক্যানক্রি ডি গ্রহ

advertisement

মহাকাশের নিকষ কালো অন্ধকারে লুকিয়ে থাকা কোটি কোটি বুড়িয়ে যাওয়া গ্রহের বুকে কি সত্যিই কোনো ভিনগ্রহী জীবনের অস্তিত্ব অপেক্ষা করছে? গুগলের সাবেক বসের পাঠানো বিশ্বের প্রথম ব্যক্তিগত স্পেস টেলিস্কোপটি কি সেই রহস্যের সন্ধানে নামছে?রাতের অন্ধকারে অনেক দূরে একটা শক্তিশালী টর্চ জ্বলছে। টর্চের গা ঘেঁষে উড়ছে একটা ছোট্ট পোকা। আপনি কি পোকাটা দেখতে পাবেন? সম্ভবত না।

কারণ টর্চের আলোয় চোখ ধাঁধিয়ে যাবে।মহাকাশে অন্য নক্ষত্রের চারপাশে ঘোরা গ্রহ খোঁজার সমস্যাটা ঠিক এরকম। নক্ষত্র টর্চের মতো জ্বলজ্বল করে, আর গ্রহ তার পাশে ক্ষীণ আলোর একটা বিন্দুর মতো থাকে। এই সমস্যা কীভাবে সমাধান করা যায়, তা নিয়েই নতুন একটা গবেষণা হয়েছে।

সেই গবেষণা ধরেই ঠিক করা হয়েছে, নতুন স্পেস টেলিস্কোপ প্রথমে কোন গ্রহগুলো খুঁজবে।গুগলের সাবেক প্রধান নির্বাহী এরিক শ্মিট ও তাঁর স্ত্রী ওয়েন্ডি শ্মিটের দাতব্য সংস্থা শ্মিট সায়েন্সেস বানাচ্ছে এই টেলিস্কোপ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর