advertisement
advertisement

মুখ ঢেকে কথা বলায় তিন ম্যাচ নিষিদ্ধ নেইমার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬, ১০:২৫ অপরাহ্ণ
মুখ ঢেকে কথা বলায় তিন ম্যাচ নিষিদ্ধ নেইমার

নেইমারের তিন ম্যাচ মাঠে নামা হবে না

advertisement

ফুটবল মাঠে প্রতিপক্ষের সঙ্গে তর্কবিতর্ক নতুন কিছু নয়। উত্তেজনার মুহূর্তে মুখের ওপর হাত রেখে কথা বলতেও দেখা যায় ফুটবলারদের। কিন্তু সেই অভ্যাসই এবার বিপদ ডেকে আনল নেইমারের জন্য। প্রতিপক্ষ দলের এক ফুটবলারের সঙ্গে তর্কের সময় মুখ ঢেকে কথা বলায় শাস্তি পেয়েছেন ব্রাজিলিয়ান তারকা।

ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে বাহিয়ার বিপক্ষে ম্যাচে ‘ভিনি জুনিয়র প্রটোকল’ ভাঙার দায়ে নেইমারকে দুই ম্যাচ নিষিদ্ধ করেছে দেশটির ক্রীড়া বিচারবিষয়ক সর্বোচ্চ আদালতের (এসটিজেডি) শৃঙ্খলা কমিটি। আজ শুনানি শেষে সংখ্যাগরিষ্ঠ ভোটে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নেইমারের ক্লাব সান্তোস চাইলে শাস্তির বিরুদ্ধে আপিল করতে পারবে।ঘটনাটি ব্রাজিলিয়ান লিগের ৩২তম রাউন্ডে সান্তোস ও বাহিয়ার ম্যাচের।

দ্বিতীয়ার্ধ শুরুর আগে বাহিয়ার ফুটবলার রদ্রিগো নেস্তরের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন নেইমার।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর