advertisement
advertisement

আরএকে সিরামিকসের বিক্রি বৃদ্ধি পাওয়ায় লোকসান কমেছে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬, ১০:০৬ অপরাহ্ণ
আরএকে সিরামিকসের বিক্রি বৃদ্ধি পাওয়ায় লোকসান কমেছে

advertisement

সিরামিক খাতের দেশের শীর্ষস্থানীয় কোম্পানি আরএকে সিরামিকসের লোকসান কমেছে। কোম্পানিটির বিক্রি বেড়ে যাওয়ায় তা লোকসান কমাতে সহায়তা করেছে। চলতি বছরের প্রথম ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) কোম্পানিটি লোকসান করেছে প্রায় ৩ কোটি টাকা। গত বছরের একই সময়ে কোম্পানিটির লোকসানের পরিমাণ ছিল প্রায় ১৯ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের মাথায় এসে আরএকে সিরামিকসের লোকসান ১৬ কোটি টাকা কমেছে।

কোম্পানিটির আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।গত মঙ্গলবার কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় চলতি বছরের প্রথম ৯ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করা হয়।

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি হিসেবে আজ বুধবার দেশের দুই স্টক এক্সচেঞ্জের মাধ্যমে আর্থিক সূচকের গুরুত্বপূর্ণ বিভিন্ন তথ্য বিনিয়োগকারীদের জানানো হয়েছে।আর্থিক প্রতিবেদনের তথ্য বিশ্লেষণে দেখা যায়, চলতি বছরের প্রথম ৯ মাসে কোম্পানিটি ৫৬০ কোটি টাকার ব্যবসা করেছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর