advertisement
advertisement

ময়মনসিংহে নিহত সেলুনমালিকের গলা-বুক-পিঠে ১০ ছুরিকাঘাত, একজন গ্রেপ্তার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ণ
ময়মনসিংহে নিহত সেলুনমালিকের গলা-বুক-পিঠে ১০ ছুরিকাঘাত, একজন গ্রেপ্তার

সেলুনমালিককে হত্যা মামলায় গ্রেপ্তার সাদ্দাম হোসেন

advertisement

ময়মনসিংহের ভালুকায় এক ব্যক্তির হামলায় নিহত সেলুনমালিক রবীন্দ্র ঋষির গলা, কণ্ঠনালি, বুক, পিঠ ও হাতে অন্তত ১০টি ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ হত্যার ঘটনায় দায়ের করা মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।নিহত ব্যক্তির নাম রবীন্দ্র ঋষি (৪২)। ময়মনসিংহের ভালুকা উপজেলার মুক্তিযোদ্ধা মার্কেটে ‘অপূর্ব হেয়ার কাটিং’ নামে একটি সেলুনের মালিক ছিলেন তিনি ছিল।

পাশের জামিরদিয়া এলাকায় নোমান কম্পোজিট ফ্যাক্টরির পাশে একটি ভাড়া বাসায় স্ত্রীকে নিয়ে থাকতেন।মোহাম্মদ জাহিদুল ইসলাম, ওসি, ভালুকা মডেল থানাআসামি পাগলাটে আচরণ করছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।গ্রেপ্তার যুবক সাদ্দাম হোসেনও (২৮) একই এলাকার বাসিন্দা। তাঁর বাবার একটি মুদিদোকান রয়েছে। দোকানে মাঝেমধ্যে বসতেন তিনি।

আজ দুপুরে তাঁকে আদালতে তুলে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের জন্য রিমান্ড চেয়েছে পুলিশ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর