advertisement
advertisement

এক কেজি গরুর মাংস উৎপাদনে খরচ কত, জানাল প্রাণিসম্পদ মন্ত্রণালয়


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬, ৯:৩৭ অপরাহ্ণ
এক কেজি গরুর মাংস উৎপাদনে খরচ কত, জানাল প্রাণিসম্পদ মন্ত্রণালয়

আজ বুধবার সংসদ ভবনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠক হয়

advertisement

এক কেজি গরুর মাংসের উৎপাদন খরচ ৫৮৭ টাকা ৫০ পয়সা বলে সংসদীয় কমিটিকে জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। আজ বুধবার এ মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে ডিম, দুধ ও মাংসের উৎপাদন খরচের তথ্য তুলে ধরা হয়। পরে কমিটি মাছ, মাংস, দুধ ও ডিমের বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধি, মধ্যস্বত্বভোগীদের অতিরিক্ত মুনাফা, কৃত্রিম সংকট ও সরবরাহ ব্যবস্থায় অনিয়মের অভিযোগ যাচাই করার সুপারিশ করে।

এ জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়কে বাণিজ্য মন্ত্রণালয়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয় করে বাজারভিত্তিক তদন্ত ও তদারকি কার্যক্রম পরিচালনার সুপারিশ করা হয়।

সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এই সুপারিশের কথা জানানো হয়।সংশ্লিষ্ট সূত্র জানায়, আজ সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে মাছ, মাংস, দুধ ও ডিমের উৎপাদন ব্যয়, সরবরাহব্যবস্থা ও বাজারমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে মন্ত্রণালয়ের পদক্ষেপ–সংক্রান্ত একটি প্রতিবেদন তুলে ধরা হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর