advertisement
advertisement

যুদ্ধবিরতির পরও গাজায় জাতিগত নিধন চালিয়ে যাচ্ছে ইসরায়েল: জাতিসংঘের তদন্ত


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ৬:২৩ অপরাহ্ণ
যুদ্ধবিরতির পরও গাজায় জাতিগত নিধন চালিয়ে যাচ্ছে ইসরায়েল: জাতিসংঘের তদন্ত

গাজায় ইসরায়েলি হামলায় নিহত তিন ফিলিস্তিনির জানাজার সময় তাকিয়ে দেখছে শিশুরা। ২৫ অক্টোবর ২০২৬, গাজা সিটি

advertisement

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত বছরের অক্টোবরে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরায়েল সেখানে জাতিগত নিধন চালিয়ে যাচ্ছে। গতকাল সোমবার প্রকাশিত জাতিসংঘের একটি কমিশনের প্রতিবেদনে এমনটাই উল্লেখ করা হয়েছে। তবে যুদ্ধবাজ বেনিয়ামিন নেতানিয়াহুর ইসরায়েল সরকার এই প্রতিবেদনকে ‘অপতথ্য ছড়ানোর প্রচারণা’ বলে প্রত্যাখ্যান করেছে।

পূর্ব জেরুজালেমসহ অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড এবং ইসরায়েলসংক্রান্ত জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশনের এই প্রতিবেদনে ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরুর পর থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত ফিলিস্তিনি শিশুদের ওপর চালানো মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো পরীক্ষা করে দেখা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি কর্তৃপক্ষ ‘গাজার ফিলিস্তিনিদের সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার লক্ষ্যে জাতিগত নিধনের মতো অপরাধ অব্যাহত রেখেছে।’ পাশাপাশি অবরুদ্ধ পশ্চিম তীরেও পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে।গত বছরের সেপ্টেম্বরে প্রকাশ করা কমিশনের আরেকটি প্রতিবেদনে বলা হয়েছিল, ইসরায়েল গাজায় জাতিগত নিধন চালিয়েছে এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ দেশটির শীর্ষ কর্মকর্তারা এই অপরাধে উসকানি দিয়েছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর