advertisement
advertisement

ঢাকাসহ ২১ জেলায় তাপপ্রবাহ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ৬:১৮ অপরাহ্ণ
ঢাকাসহ ২১ জেলায় তাপপ্রবাহ

আবহাওয়া অধিদপ্তর

advertisement

ঢাকাসহ দেশের ২১ জেলায় আজ মঙ্গলবার তাপপ্রবাহ বয়ে গেছে। আবহাওয়া অধিদপ্তর সূত্র এ তথ্য জানিয়েছে। বিকেল ৪টা পর্যন্ত এই ২১ জেলার তাপপ্রবাহের রেকর্ড আছে। পরে এ সংখ্যা কমবেশি হতে পারে বলে সূত্র জানিয়েছে। অধিদপ্তর সূত্র বলছে, বঙ্গোপসাগরে লঘুচাপ এবং পরবর্তী সময়ে ঘূর্ণিঝড় অর্ণব সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র থেকে বিপুল পরিমাণ আর্দ্রতা প্রবেশ করছে সমতলে। তার জন্যই এমন গরম।

তবে আজ বা আগামীকাল সকালে রাজধানীসহ বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ আজ প্রথম আলোকে বলেন, খুলনা বিভাগসহ দেশের ২১ জেলায় আজ তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এর মধ্যে এখন পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় সিলেটে, ৩৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।যদি কোনো এলাকায় তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস পার হয়, তবে সেখানে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে ধরা হয়।

গতকালও রাজধানীসহ দেশের ১৪ জেলার তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস বা এর বেশি ছিল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর