advertisement
advertisement

গুলশান-বনানীর পাঠকদের হাতের নাগালে বইয়ের সম্ভার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ণ
গুলশান-বনানীর পাঠকদের হাতের নাগালে বইয়ের সম্ভার

ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ের নিচতলার খোলামেলা পরিসরের একপাশে বইয়ের র‍্যাক ও টেবিল সাজিয়ে সুদৃশ্য স্টলের আদলে তৈরি করা হয়েছে নানা ধরনের বইয়ের প্রদর্শনী

advertisement

রাজধানীর গুলশান-বনানীর বাসিন্দাদের হাতের নাগালে বই নিয়ে আসতে শুরু হয়েছে ব্র্যাক ব্যাংক-প্রথমা বইমেলা।আজ বুধবার রাজধানীর বীর উত্তম মীর শওকত সড়কে ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে দুই দিনব্যাপী মেলার উদ্বোধন করা হয়।ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তারেক রেফাত উল্লাহ খান এবং প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ের নিচতলার খোলামেলা পরিসরের একপাশে বইয়ের র‍্যাক ও টেবিল সাজিয়ে সুদৃশ্য স্টলের আদলে তৈরি করা হয়েছে নানা ধরনের বইয়ের প্রদর্শনীএ সময় প্রথমার পক্ষ থেকে উপস্থিত ছিলেন মেরিনা ইয়াসমিন।

অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ের নিচতলার খোলামেলা পরিসরের একপাশে বইয়ের র‍্যাক ও টেবিল সাজিয়ে সুদৃশ্য স্টলের আদলে তৈরি করা হয়েছে নানা ধরনের বইয়ের প্রদর্শনী।পাঠকেরা এখান থেকে তাঁদের পছন্দের বইটি বেছে নিতে পারবেন।

প্রথমা প্রকাশনসহ দেশ-বিদেশের বিভিন্ন প্রকাশনীর বাংলা ও ইংরেজি ভাষার নানা বই এখানে রয়েছে।বইমেলা সবার জন্য প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবেসৃজনশীল সাহিত্য থেকে শুরু করে মুক্তিযুদ্ধ, ইতিহাস, অর্থনীতি, বিজ্ঞান, গবেষণা, ভ্রমণ, অনুবাদের বৈচিত্র্যময় গ্রন্থের সম্ভার নিয়ে সাজানো হয়েছে এই বইমেলা।বিক্রয় প্রতিনিধিরা...

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর