advertisement
advertisement

ঘনিষ্ঠ দৃশ্যে হাত কোথায় থাকবে, সেটাও ঠিক করেন যাঁরা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ণ
ঘনিষ্ঠ দৃশ্যে হাত কোথায় থাকবে, সেটাও ঠিক করেন যাঁরা

বদলে যাচ্ছে অন্তরঙ্গ দৃশ্যের শুটি। কোলাজ

advertisement

‘অন্তরঙ্গ দৃশ্য’—এই শব্দ দুটিই আলোচনার জন্য যথেষ্ট। সিনেমায় অন্তরঙ্গ দৃশ্য থাকলে কখনো সেন্সর নিয়ে ঝামেলা হয়, কখনো আবার মুক্তির পরে শুরু হয় পক্ষে-বিপক্ষে তুমুল আলোচনা। কলকাতার অভিনেত্রী পাওলি দাম অভিনীত শ্রীলঙ্কান সিনেমার ক্লিপ ফাঁস হওয়ার পর কী ঘটেছিল, তা নিশ্চয়ই অনেক সিনেমাপ্রেমীর মনে আছে। তবে এসবই পরের আলাপ, আগে তো শুটিং। বলিউডের অন্তরঙ্গ দৃশ্যের শুটিং নিয়ে অনেক ঘটনা আছে।

অনেক অভিনেত্রী এ ধরনের দৃশ্য নিয়ে অস্বস্তির কথা জানিয়ে কেউ অভিযোগ করেছেন, শুটিংয়ে সহ–অভিনেতার বাড়াবাড়ির কথা। মিটু ঝড় শুরুর পর পশ্চিমা সিনেমা–দুনিয়া পর্দায় অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ে ইনটিমেসি কো-অর্ডিনেটরের সাহায্য নেয়। ভারতেও শুরু হয়েছে ইনটিমেসি কো-অর্ডিনেটর বা অন্তরঙ্গ দৃশ্য সমন্বয়কের সাহায্য নিয়ে এ ধরনের দৃশ্যের শুটিং।

বদলাচ্ছে পরিস্থিতি ভারতের চলচ্চিত্রশিল্পে নগ্নতা কিংবা যৌনদৃশ্যের শুটিংয়ে এত দিন অনেকটাই নির্ভর করা হতো তাৎক্ষণিক সিদ্ধান্ত ও অভিনয়শিল্পীদের পারস্পরিক বিশ্বাসের ওপর।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর