advertisement
advertisement

বাজারে আসার পরপরই আইফোন ডুও ফোনের পর্দায় ফাটল, অভিযোগ গ্রাহকদের


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ণ
বাজারে আসার পরপরই আইফোন ডুও ফোনের পর্দায় ফাটল, অভিযোগ গ্রাহকদের

বাজারে আসার কয়েক দিনের মধ্যেই কোনো কোনো আইফোন ডুওতে ফাটল দেখা যাচ্ছে

advertisement

অ্যাপলের নতুন ভাঁজযোগ্য বা ফোল্ডেবল স্মার্টফোন আইফোন ডুও বাজারে এসেছে ২৩ অক্টোবর। এরই মধ্যে ফোনটির পর্দায় ফাটল, ডেড পিক্সেল ও রেখা দেখা দেওয়ার অভিযোগ করেছেন বেশ কয়েকজন গ্রাহক। তাদের কেউ কেউ জানিয়েছেন, ফোন কেনার কয়েক ঘণ্টার মধ্যেই পর্দা ফেটে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব অভিযোগ প্রকাশ করে ক্ষোভ জানাচ্ছেন ব্যবহারকারীরা। কেউ কেউ সমস্যাটির নাম দিয়েছেন ‘ক্র্যাকগেট’।

গ্রাহকদের অভিযোগ, ফোনটি ভাঁজ করে খোলার সময় প্রথমে কবজায় (হিঞ্জ) অস্বাভাবিক শক্তভাব অনুভূত হয়। এরপর একটি শব্দ শোনার সঙ্গে সঙ্গে পর্দায় ফাটল দেখা দেয়। কারও কারও দাবি, ফোনটি স্বাভাবিকভাবে ব্যবহার করতে গিয়েই এমন সমস্যার মুখে পড়েছেন তাঁরা। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিওতে ক্ষতিগ্রস্ত একাধিক আইফোন ডুওর পর্দায় প্রায় একই ধরনের ফাটল দেখা গেছে। পর্দার মাঝখানের ভাঁজ বরাবর লম্বা ফাটল তৈরি হয়েছে।

এর পাশাপাশি পর্দার একাংশে ভাঙা বা চিপ উঠে যাওয়ার মতো ক্ষতিও দেখা যাচ্ছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর