advertisement
advertisement

‘বিএনপি সরকারকে ভোট দিয়া ভুক্তভোগী’ বলা নারীর বিষয়ে আজ সিদ্ধান্ত হতে পারে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ণ
‘বিএনপি সরকারকে ভোট দিয়া ভুক্তভোগী’ বলা নারীর বিষয়ে আজ সিদ্ধান্ত হতে পারে

ময়মনসিংহের ভালুকায় বিএনপি সরকারকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে উত্তেজনার মধ্যে এক নারী ব্যবসায়ীকে হেফাজতে নেয় পুলিশ। রোববার রাত সাড়ে আটটার দিকে স্কয়ার মাস্টারবাড়ি এলাকায়

advertisement

ময়মনসিংহের ভালুকায় ফেসবুক লাইভে ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলে ক্ষোভ প্রকাশ করা নারী ব্যবসায়ী সাথী আক্তারের বিষয়ে আজ বুধবার সিদ্ধান্ত হতে পারে। আজ তাঁকে আবার আদালতে হাজির করার তারিখ ধার্য আছে।বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ আদালতের পরিদর্শক পি এস এম মোস্তাছিনুর রহমান প্রথম আলোকে বলেন, সাথী আক্তারের পক্ষে গত সোমবার কোনো আইনজীবী জামিনের আবেদন করেননি।

জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাজিদুল ইসলামের আদালতে শুনানি শেষে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। আগের আদেশ অনুযায়ী, আজ তাঁকে আদালতে হাজির করা হতে পারে।‘বিএনপি সরকারকে ভোট দিয়া ভুক্তভোগী’ বলা নারী কারাগারেমোস্তাছিনুর রহমানের ভাষ্য, আজ সাথী আক্তারের পক্ষে জামিনের আবেদন করা হলে আদালত এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবেন। জামিনের আবেদন না করা হলে বা অন্য কোনো পরিস্থিতিতে আদালত কী সিদ্ধান্ত নেবেন, তা আগাম বলা সম্ভব নয়।

আদালত চাইলে আসামিকে নিজ জিম্মায়ও জামিন দিতে পারেন।সাথী আক্তার (৩০) ভালুকা উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী এলাকার খাদিজা প্যালেস মার্কেটে ‘সাথী বিউটি পারলার’ নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর