চুয়েটে শিক্ষার্থীদের পাঠদান চলছে। আজ সকালে
টানা ৩৬ দিনের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শেষে আজ বুধবার ক্লাসে ফিরেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা। ক্লাস-পরীক্ষা চালু হলেও বিদায়ী উপাচার্যকে পুনর্বহালের দাবিতে কর্মসূচি অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।আজ সকালে সরেজমিনে নগর ও পরিকল্পনা বিভাগে গিয়ে দেখা যায়, শ্রেণিকক্ষগুলোয় পৃথকভাবে বিভিন্ন ব্যাচের ক্লাস চলছে। তবে শিক্ষার্থীদের উপস্থিতি কিছুটা কম।
আরও কয়েকটি বিভাগে গিয়েও একই চিত্র দেখা যায়। নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ফৌজিয়া গুলশানা রশিদ বলেন, ‘আজ আমাদের বিভাগে সব ব্যাচেই ক্লাস শুরু হয়েছে। শিক্ষক-শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে উপস্থিত হয়েছেন।’চুয়েটের অবরুদ্ধ উপাচার্য বললেন—‘বুকে ব্যথা’, দুই চিকিৎসক যা জানালেনতবে বেশ কয়েকটি বিভাগে আজ ক্লাস শুরু হয়নি। এর মধ্যে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ এবং বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ রয়েছে।
দুটি বিভাগ সূত্রে জানা গেছে, আজ ক্লাস শুরুর কথা থাকলেও ইউজিসির পরামর্শক কমিটির সঙ্গে বৈঠক থাকায় শিক্ষক-শিক্ষার্থীরা ক্লাসে আসেননি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।