advertisement
advertisement

নাটোরে ছাত্রদল নেতার জানাজা শেষে এমপির ছেলের ঘনিষ্ঠ প্রবাসীর শপিংমলে হামলা–লুটপাট


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ণ
নাটোরে ছাত্রদল নেতার জানাজা শেষে এমপির ছেলের ঘনিষ্ঠ প্রবাসীর শপিংমলে হামলা–লুটপাট

নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিলের জানাজা শেষে এক শপিং মলে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। মঙ্গলবার রাতে উপজেলার চাঁচকৈড় বাজারে রাশ মেগা শপিং মলে

advertisement

নাটোরের গুরুদাসপুরে নিহত ছাত্রদল নেতা শাকিল ইসলামের জানাজার পরপরই এক প্রবাসীর মালিকানাধীন শপিং মলে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে উপজেলার চাঁচকৈড় বাজারে রাশ মেগা মলে এ ঘটনা ঘটে।শপিং মলটির স্বত্বাধিকারী যুক্তরাষ্ট্রপ্রবাসী রাসেল হোসাইন। স্থানীয় মানুষদের ভাষ্য, শাকিল হত্যা মামলায় গ্রেপ্তার নাটোর-৪ আসনে বিএনপির সংসদ সদস্য আবদুল আজিজের বড় ছেলে নূরুজ্জামানের সঙ্গে রাসেলের ঘনিষ্ঠতা আছে।

এর জেরে এ ঘটনা ঘটতে পারে।বিএনপির এমপির ছেলেকে গ্রেপ্তার দেখাল পুলিশএলাকাবাসী সূত্রে জানা যায়, গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলামকে ১৪ অক্টোবর রাতে দুর্বৃত্তরা কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাঁকে প্রথমে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়।

১২ দিন চিকিৎসাধীন থাকার পর গত সোমবার রাতে তাঁর মৃত্যু হয়।শাকিল হত্যার ঘটনায় স্থানীয় সংসদ সদস্যের ছেলে নূরুজ্জামানের সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর