advertisement
advertisement

দ্রুতগতিতে চলছিল পর্যটকবাহী বাস, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল সড়কে, আহত ২০


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ণ
দ্রুতগতিতে চলছিল পর্যটকবাহী বাস, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল সড়কে, আহত ২০

সড়কে উল্টে যাওয়া বাস। আজ সকালে চট্টগ্রামের চন্দনাইশে

advertisement

চট্টগ্রামের চন্দনাইশে নিয়ন্ত্রণ হারিয়ে সৌদিয়া পরিবহনের যাত্রীবাহী একটি বাস সড়কে উল্টে গেছে। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। তাঁদের বেশির ভাগ কক্সবাজারগামী পর্যটক বলে জানিয়েছে পুলিশ। আজ বুধবার ভোর পাঁচটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বাগিচাহাটের উত্তর খানদীঘি শিকারিপাড়া এলাকায় এ দুর্ঘটনা হয়।পুলিশ জানায়, বাসটি দ্রুতগতিতে চলছিল। এটি গতকাল মঙ্গলবার রাতে ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়েছিল।

দ্রুতগতির কারণে এটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়।

এ ঘটনায় আহত ব্যক্তিদের উদ্ধার করে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয় বাসিন্দা ও হাইওয়ে পুলিশের সদস্যরা।জানতে চাইলে দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার প্রথম আলোকে বলেন, স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশ আহত ব্যক্তিদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর