ইংল্যান্ড জাতীয় দলে যখন সতীর্থ ছিলেন জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রড
জেমস অ্যান্ডারসন টেস্ট ইতিহাসে সর্বোচ্চ উইকেট নেওয়া পেসার। তাঁকে চুক্তি থেকে বাদ দিয়েছে ইংলিশ কাউন্টি দল ল্যাঙ্কশায়ার। এতে অ্যান্ডারসনকে অসম্মান করা হয়েছে বলে মনে করেন টেস্ট ক্রিকেটে তাঁর এক সময়ের বোলিং সতীর্থ স্টুয়ার্ট ব্রড।গত রোববার ল্যাঙ্কশায়ার জানায়, অ্যান্ডারসনের চুক্তির মেয়াদ বাড়ানো হচ্ছে না।
সদ্য শেষ হওয়া কাউন্টি চ্যাম্পিয়নশিপ মৌসুমে ৪৪ বছর বয়সী এ পেসার ১৭ গড়ে ৫০টি উইকেট নেন, নির্বাচিত হয়েছেন ল্যাঙ্কশায়ারের বর্ষসেরা ক্রিকেটারও।ক্লাবটির সঙ্গে পথচলা এভাবে শেষ করার সিদ্ধান্ত যে অ্যান্ডারসনের ছিল না, তা তাঁর কথাতেই স্পষ্ট। অ্যান্ডারসন বলেন, ‘সিদ্ধান্তটা যদি আমার হাতে থাকত, তবে শেষটা অন্তত এভাবে হতো না।
তবে ক্লাবটির খেলোয়াড় ও সমর্থকদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।’ইংল্যান্ডের হয়ে একসঙ্গে ১৩৮ টেস্ট খেলে ১০৩৯টি উইকেট নেন অ্যান্ডারসন-ব্রড।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।