বাংলাদেশ ও বিশ্বপরিচয়অধ্যায়–৫ ∎ বিস্তৃত প্রশ্নপ্রশ্ন: ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর কীভাবে বাংলাদেশের বিজয় অর্জিত হয়?উত্তর: মুক্তিবাহিনীর বহুমুখী আক্রমণে পাকিস্তানি বাহিনী দুর্বল হতে থাকে। অক্টোবর-নভেম্বর মাস থেকেই অনেক অঞ্চল মুক্ত হতে থাকে।২১ নভেম্বর মিত্রবাহিনী ও মুক্তিবাহিনী মিলে যৌথ বাহিনী গঠন করে। ১৯৭১ সালের ৩ ডিসেম্বর পাকিস্তানি বিমানবাহিনী ভারতে বোমা হামলা করে। জবাবে যৌথ বাহিনী একযোগে স্থল, নৌ ও বিমান হামলা চালায়।
১৬ ডিসেম্বর বিকেল ৪টা ১০ মিনিটে জেনারেল নিয়াজি ৯৩ হাজার সৈন্য নিয়ে যৌথ বাহিনীর প্রধান জগজিৎ সিং অরোরার কাছে আত্মসমর্পণ করেন।
এর মাধ্যমে বাংলাদেশ শত্রুমুক্ত হয় এবং ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে আমাদের বিজয় অর্জিত হয়।প্রশ্ন: মুক্তিযোদ্ধাদের অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতি দেওয়ার জন্য চারটি বীরত্বসূচক খেতাব সম্পর্কে লেখো।উত্তর: মুক্তিযোদ্ধাদের অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতি দেওয়ার জন্য চারটি বীরত্বসূচক খেতাব দেওয়া হয়।১. বীরশ্রেষ্ঠ: মুক্তিযুদ্ধে সর্বোচ্চ বীরত্বের জন্য দেওয়া হয়।২. বীর উত্তম: অসাধারণ বীরত্ব ও সাহসিকতার জন্য দেওয়া হয়।৩. বীর বিক্রম: বীরত্বপূর্ণ অবদানের জন্য দেওয়া হয়।৪. বীর প্রতীক: সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের জন্য দেওয়া হয়।এ চার খেতাব মুক্তিযোদ্ধাদের সাহস, বীরত্ব ও আত্মত্যাগের স্বীকৃতি বহন করে।প্রশ্ন: জাতীয় দিবস পালনের গুরুত্ব লেখো।উত্তর:...
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।