advertisement
advertisement

গাজায় নিজের সেনাসন্তান নিহত হওয়াতেই কি রাজনীতিতে আগ্রহী হয়ে ওঠেন আইজেনকট


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬, ২:৩০ অপরাহ্ণ
গাজায় নিজের সেনাসন্তান নিহত হওয়াতেই কি রাজনীতিতে আগ্রহী হয়ে ওঠেন আইজেনকট

ইসরায়েলে বিরোধী জোটের নেতৃত্ব দিচ্ছে ইয়াশার পার্টির নেতা একজন সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকট

advertisement

ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দলের জোটের সঙ্গে সমানে সমান টক্কর দিচ্ছে দেশটির বিরোধী জোট। এবার বিরোধী জোটের নেতৃত্ব দিচ্ছে ইয়াশার পার্টি। দলটির নেতা একজন সাবেক সেনাপ্রধান, নাম গাদি আইজেনকট।এবারের নির্বাচনী লড়াইয়ে আইজেনকটের সবচেয়ে বড় শক্তিগুলোর একটি খুবই সাধারণ ও অনস্বীকার্য বিষয়—তিনি বেনিয়ামিন নেতানিয়াহু নন।

আর ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনগুলোর একটিতে অনেক ভোটারের কাছে তাঁকে ভোট দিতে হয়তো শুধু এই একটি কারণই যথেষ্ট।নেতানিয়াহুর কপালে কী আছে—ক্ষমতা, নাকি কারাগার গতকাল মঙ্গলবার ইসরায়েলে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুথফেরত জরিপ (এক্সিট পোল) অনুযায়ী, নেতানিয়াহুর ডানপন্থী জোট ৫২ আসনে জিততে চলেছে। আইজেনকটের নেতৃত্বে বিরোধী জোট ৪৯ আসনে জিততে পারে। ইসরায়েলি আরব দলগুলোর জোট আরব লিস্ট জিততে পারে ১৯ আসনে।

চ্যানেল টুয়েলভের বরাতে আল–জাজিরা এ খবর দিয়েছে।গাদি আইজেনকট কেআইজেনকট ‘মিজরাহি–মরোক্কান’ বংশোদ্ভূত।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর