advertisement
advertisement

এখন হতাশা প্রকাশের অধিকারও চাইতে হচ্ছে: আখতার হোসেন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬, ২:৩০ অপরাহ্ণ
এখন হতাশা প্রকাশের অধিকারও চাইতে হচ্ছে: আখতার হোসেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন বক্তব্য দিচ্ছেন। আজ বুধবার দুপুরে এনসিপির নারী সংগঠন জাতীয় নারীশক্তি আয়োজিত মানববন্ধনে। শাহবাগ, ঢাকা

advertisement

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর মানুষের মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত হচ্ছে। এখন হতাশা প্রকাশের অধিকারও চাইতে হচ্ছে।আজ বুধবার দুপুর ১২টার দিকে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ কথা বলেন আখতার হোসেন।

ময়মনসিংহের নারী ব্যবসায়ী সাথী আক্তারের (৩০) মুক্তির দাবিতে এনসিপির নারী সংগঠন জাতীয় নারীশক্তি এই মানববন্ধনের আয়োজন করে।সাথী আক্তার আজ দুপুর সাড়ে ১২টার দিকে জামিন পেয়েছেন। গত রোববার তিনি ফেসবুকে দুটি লাইভ করেছিলেন। লাইভে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানের বৈদ্যুতিক তার চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি।

একপর্যায়ে তাঁকে বলতে শোনা যায়, ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী।’ ভিডিও ছড়িয়ে পড়ার পর বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান ঘেরাও করে বিচার দাবি করেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর