মেট্রোরেল
প্রতিদিন ঠিক বেলা ১১টা ৪৬ মিনিটে একটি স্টেশন থেকে মেট্রোরেলে উঠি। যে স্টেশনে নামতে হয়, সেখানে পৌঁছাতে লাগে মাত্র সাত মিনিট। এই সাত মিনিট বেশ নিশ্চিন্তেই কাটে। কারণ, অফিসে সময়মতো পৌঁছাতে হবে। ঠিক সময়ে মেট্রোরেল ধরতে পারলে অফিসে পৌঁছানোর সময় নিয়েও খুব একটা দুশ্চিন্তা করতে হয় না।অথচ সড়কপথে গেলে একই দূরত্ব পাড়ি দিতে অন্তত আধা ঘণ্টা লাগত।
শুধু আমার নয়, কাজ কিংবা স্কুল-কলেজের প্রয়োজনে প্রতিদিন নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে হয় এমন অনেক মানুষেরই ভরসা এখন মেট্রোরেল।মেট্রোরেলে যাতায়াতের সবচেয়ে বড় সুবিধা হলো, যানজটের চিন্তা অনেকটাই কমে যায়। নির্দিষ্ট সময়ে ট্রেন আসে, স্টেশনগুলোও পরিচ্ছন্ন। তবে ট্রেনে উঠলেই যে সব সময় স্বস্তিতে থাকা যায়, তা নয়। কখনো দেখা যায়, ভেতরের যাত্রীরা নামার আগেই ওঠার জন্য হুড়োহুড়ি শুরু হয়ে গেছে।
কেউ পিঠে ব্যাগ ঝুলিয়ে দাঁড়িয়ে আছেন, আর সেই ব্যাগের ধাক্কা লাগছে অন্য যাত্রীর গায়ে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।