পদ্মা নদীর বালুচর দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় কাকন বাহিনী ও কালু বাহিনীর সদস্যদের মধ্যে গোলাগুলি চলে কয়েক ঘণ্টা। গতকাল কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের মহানগর ট্যাগ এলাকা
পদ্মা নদীর বালুচর দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় কাকন বাহিনী ও কালু বাহিনীর সদস্যদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার বেলা দুইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চার ঘণ্টা কুষ্টিয়া সদর উপজেলা ও পাবনার ঈশ্বরদী উপজেলা–সংলগ্ন পদ্মা নদীতে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি চলেছে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।গোলাগুলির সময় পদ্মা নদীতে কুষ্টিয়া সদর উপজেলা মৎস্য কার্যালয়ের উদ্যোগে অভিযান চলছিল।
অভিযানে নৌ পুলিশসহ জেলা প্রশাসনের একজন ম্যাজিস্ট্রেটও ছিলেন। গোলাগুলির একটি ভিডিও আজ বুধবার সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বেলা দুইটার দিকে কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের মহানগর ট্যাগ এলাকার বাসিন্দারা নদীর ভেতর থেকে কয়েক দফা গুলির শব্দ শুনতে পান। কিছুক্ষণ পর গুলির শব্দ বাড়তে থাকলে তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন।
এ সময় কয়েকটি স্পিডবোটকে দ্রুত নদীতে চলাচল করতে দেখা যায়।বেলা আড়াইটার দিকে সেখানে মা ইলিশ রক্ষায় অভিযান চালাতে যায় সদর উপজেলা প্রশাসনের একটি দল।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।