তনুশ্রী রায় দাসের বিয়ে হয়ে যায় খুব ছোটবেলায়। তখন তাঁর বয়স মাত্র ১৬ বছর। তবে বিয়ের পরও নিজের পড়াশোনা চালিয়ে গেছেন। সংসার আর সন্তান সামলেও তিনি স্কুল–কলেজের গণ্ডি পেরিয়ে ভূগোলে উচ্চশিক্ষা নেন প্রসন্নদেব মহিলা মহাবিদ্যালয় থেকে
কয়েক বছর আগেও তাঁর পরিচয় ছিল মা ও গৃহিণী। করোনার পর হঠাৎ নিজের সক্ষমতা যাচাই করতে চাইলেন। প্রথমে ফেসবুক লাইভে এসে শাড়ি, গয়না ও অনুষঙ্গ বিক্রি শুরু করলেন। লাইভে তাঁর স্বতস্ফূর্ত কথাবার্তায় দ্রুতই পরিচিতি পেতে শুরু করেন। বিক্রি বাড়তে থাকায় অফলাইন দোকানও খোলেন। এবার তিনি বিগ বস বাংলার বদৌলতে আরও পরিচিত। ভারতের উত্তরবঙ্গের ছোট্ট জেলা জলপাইগুড়ির মেয়ে তনুশ্রী রায় দাস।
সব পরিচয় ছাপিয়ে যিনি এখন বাঙালির ঘরে ঘরে পৌঁছে গেছেন সত্যি কথা উঁচু গলায় বলার কারণে। এখানে রইল তনুশ্রীর একগুচ্ছ ছবি তনুশ্রী রায় দাসের বিয়ে হয়ে যায় খুব ছোটবেলায়। তখন তাঁর বয়স মাত্র ১৬ বছর। তবে বিয়ের পরও নিজের পড়াশোনা চালিয়ে গেছেন। সংসার আর সন্তান সামলেও তিনি স্কুল–কলেজের গণ্ডি পেরিয়ে ভূগোলে উচ্চশিক্ষা নেন প্রসন্নদেব মহিলা মহাবিদ্যালয় থেকেসবকিছুর মধ্যেও তাঁর ইচ্ছা ছিল নিজের পায়ে দাঁড়ানোর।
সেই স্বপ্নই সঙ্গী করে ধীরে ধীরে তৈরি করেছেন নিজের পরিচয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।