সোনালি আভায় উজ্জ্বল ত্বক, চোখের পাতায় গোলাপি রঙের ছোঁয়া আর ঠোঁটে চকচকে ন্যুড লিপস্টিক। জাহ্নবী কাপুরের সান-কিসড মেকআপে রয়েছে ছুটির দিনের সতেজতা আর গ্ল্যামারের মিশেল। পার্টি, ডেট নাইট কিংবা বিয়ের দাওয়াত কীভাবে সহজ কয়েকটি ধাপে আপনিও পেতে পারেন এমন উজ্জ্বল ও আকর্ষণীয় সাজ?জাহ্নবী কাপুরের এই মেকআপ লুকের মূল আকর্ষণ ত্বকের উষ্ণ আভা, হালকা স্মোকি চোখ আর ক্যারামেল-বাদামি ঠোঁট।
সঙ্গে ঘন, কালো ঢেউখেলানো চুল পুরো সাজে যোগ করেছে বাড়তি গ্ল্যামার। তবে এই লুকের সৌন্দর্য শুধু প্রসাধনীতে নয়, বরং রং ও শেডের সঠিক সমন্বয়ে।১. শুরুটা হোক ত্বকের যত্ন দিয়েসুন্দর মেকআপের প্রথম ধাপ ত্বক প্রস্তুত করা। নিজের ত্বকের ধরন অনুযায়ী ময়েশ্চারাইজার লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন। এরপর প্রয়োজন বুঝে প্রাইমার ব্যবহার করতে পারেন।
ত্বকে স্বাভাবিক উজ্জ্বলতা আনতে ম্যাক স্টুডিও রেডিয়্যান্স সিরাম-পাওয়ার্ড ফাউন্ডেশন ব্যবহার করা যেতে পারে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।