advertisement
advertisement

কুড়িগ্রামে দুই কোটি টাকার খাদ্যশস্য আত্মসাতের অভিযোগ, চার কর্মকর্তার নামে দুদকের মামলা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬, ২:১৫ অপরাহ্ণ
কুড়িগ্রামে দুই কোটি টাকার খাদ্যশস্য আত্মসাতের অভিযোগ, চার কর্মকর্তার নামে দুদকের মামলা

দুর্নীতি দমন কমিশন (দুদক)

advertisement

কুড়িগ্রাম সদর খাদ্যগুদামে সরকারি চাল ও ধানের মজুত এবং সংগ্রহের নথিতে অনিয়মের অভিযোগে চার খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁদের বিরুদ্ধে ২ কোটি ১ লাখ ৭৫ হাজার ৩৫২ টাকা মূল্যের সরকারি খাদ্যশস্য আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।দুদকের কুড়িগ্রাম কার্যালয়ের উপসহকারী পরিচালক মিজানুর রহমান আজ বুধবার সকালে প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বছরের শুরুতে দুদকের একটি এনফোর্সমেন্ট দল খাদ্যগুদামে অভিযান চালায়। ওই অভিযানে পাওয়া অসংগতির চিত্র কমিশনকে জানানো হয়।

এরপর কমিশনের অনুমতি সাপেক্ষে গতকাল মঙ্গলবার খাদ্যশস্য আত্মসাতের অভিযোগে ওই চার কর্মকর্তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।মামলার আসামিরা হলেন কুড়িগ্রাম সদর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শরীফ আহমেদ, লালমনিরহাটের পাটগ্রাম এলএসডির সহকারী উপখাদ্য পরিদর্শক হেলাল উদ্দিন, কুড়িগ্রাম সদর উপজেলা খাদ্যনিয়ন্ত্রক হালিমুর রহমান ও কুড়িগ্রামের ভারপ্রাপ্ত জেলা খাদ্যনিয়ন্ত্রক মোহাম্মদ হামিদুল হক।দুদকের এজাহার সূত্রে জানা যায়, ২০২৫–২৬ অর্থবছরে সরকারি খাদ্যশস্যের মজুত ও সংগ্রহের নথি পর্যালোচনা এবং বাস্তব মজুত যাচাই করে বিভিন্ন অসংগতি পাওয়া যায়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর