চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সরফভাটার এই সড়কেই নিহত নেজামের লাশ ফেলে যাওয়া হয়
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সড়ক থেকে এক কৃষকের রক্তাক্ত লাশ উদ্ধার হয়েছে। এ সময় তাঁর দুটি হাত বিচ্ছিন্ন অবস্থায় পাশে পড়ে ছিল। আজ বুধবার সকালে উপজেলার সরফভাটা ইউনিয়নের মীরেরখিল গ্রামের কালিছড়ি ব্রিজ এলাকা থেকে লাশটি উদ্ধার হয়।নিহত কৃষকের নাম নেজাম উদ্দিন (৫০)। তিনি সরফভাটা ইউনিয়নের মীরেরখিল স্লুইসগেট এলাকার রফু মিয়ার ছেলে।
কৃষিকাজের পাশাপাশি এলাকায় দিনমজুর হিসেবে কাজ করতেন তিনি।স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, মীরেরখিল কালিছড়ি ব্রিজসংলগ্ন মাতব্বর বাড়ির পাশে পাকা ধানখেত রয়েছে নেজাম উদ্দিনের। বন্যহাতির আক্রমণ থেকে সেই পাকা ধানখেত রক্ষায় পাহারা দেওয়ার উদ্দেশ্যে গতকাল মঙ্গলবার বিকেলে ঘর থেকে বের হন তিনি। আজ সকালে তিনি না ফেরায় স্বজনেরা তাঁকে খুঁজতে বের হন।
এর একপর্যায়ে ধানখেতের প্রায় দেড় কিলোমিটার দূরে একটি পিচঢালা সড়কের মাঝখানে নেজামের রক্তাক্ত লাশ খুঁজে পান স্বজনেরা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।