ফেনীর ছাগলনাইয়ায় দিনে রেকি করে রাতে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার তিন যুবক। গতকাল রাতে ছাগলনাইয়া থানায়
ফেনীর ছাগলনাইয়ায় দিনে রেকি করে রাতে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার তিন যুবক। গতকাল রাতে ছাগলনাইয়া থানায়ফেনীর ছাগলনাইয়ায় গভীর রাতে বাসায় ঢুকে এক নারী ও তাঁর দুই শিশুকন্যাকে জিম্মি করে ডাকাতির অভিযোগ উঠেছে। ডাকাতেরা ওই বাসার স্বর্ণালংকার, টাকা ও মুঠোফোন লুট করেছে।গতকাল মঙ্গলবার ভোর চারটার দিকে উপজেলার পৌরসভার আলাবক্স মজুমদার বাড়িতে ডাকাতির এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিন যুবককে গতকাল রাতে গ্রেপ্তার করেছে পুলিশ।
পরে আজ বুধবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।কারাগারে যাওয়া ব্যক্তিরা হলেন মো. শাহীন (২৩), আতিকুল ইসলাম (২৭) ও বশির আহমেদ (২৬)।
তাঁদের মধ্যে শাহীন শেরপুর জেলার গোজাখরা গ্রামের ফজল হকের ছেলে, আতিকুল একই জেলার খরখড়িয়াকান্দা গ্রামের মো. সোহরাব আলীর ছেলে ও বশির আহমেদ ফেনী সদর উপজেলার সুন্দরপুর গ্রামের মোমিনুল হকের ছেলে।পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গতকাল ভোরে পৌরসভার আলাবক্স মজুমদার বাড়ির একটি ভবনের নিচতলায় মুখোশধারী তিন ব্যক্তি প্রবেশ করেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।