advertisement
advertisement

পশ্চিমবঙ্গে ১২ ঘণ্টার ব্যবধানে দুই ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬, ৭:৫৬ অপরাহ্ণ
পশ্চিমবঙ্গে ১২ ঘণ্টার ব্যবধানে দুই ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

বন্দুকযুদ্ধ

advertisement

ভারতের পশ্চিমবঙ্গে এক দিনের ব্যবধানে দুটি পৃথক পুলিশি ‘এনকাউন্টার’ বা ‘বন্দুকযুদ্ধে’ দুই ব্যক্তি নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। আশির দশকের পর রাজ্যের আইনশৃঙ্খলা ও প্রশাসনিক ইতিহাসে এ ধরনের ঘটনা কার্যত নজিরবিহীন বলে জানিয়েছেন মানবাধিকারকর্মী ও বিরোধীরা।গত মঙ্গলবার রাত আড়াইটার দিকে প্রথম ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগনার গাইঘাটায়।

এর ঠিক ১২ ঘণ্টা পর বেলা আড়াইটার দিকে দ্বিতীয় ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের সামশেরগঞ্জে। দুই ঘটনার ক্ষেত্রেই পুলিশি বিবরণে দেখা গেছে এক অদ্ভুত সাদৃশ্য। পুলিশের ভাষ্য, পুলিশের রিভলবার ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে অভিযুক্ত ব্যক্তিরা। আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালাতে বাধ্য হয়।গাইঘাটার ঘটনায় নিহত ব্যক্তির নাম প্রহ্লাদ দাস, বয়স ২৩ বছর।

গত শনিবার রাতে একাদশ শ্রেণির এক ছাত্রী স্থানীয় এক সাংস্কৃতিক অনুষ্ঠানে যাওয়ার পর নিখোঁজ হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর