বুথফেরত জরিপের ফল আসার পর ইসরায়েলের নাজারেথে নির্বাচনী প্রধান কার্যালয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন জয়েন্ট লিস্টের চেয়ারম্যান ইউসেফ জাবারিন
ইসরায়েলে কোনো দল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে হটাতে চাইলে সেই দলকে তাদের সঙ্গে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন ইসরায়েলে আরবদের কয়েকটি দলের জোট জয়েন্ট লিস্টের চেয়ারম্যান ইউসেফ জাবারিন।
ইসরায়েলের নির্বাচনের আংশিক ফলে আরবদের নেতৃত্বাধীন দলগুলো নজিরবিহীনভাবে ১৯টি আসনে জয় পাওয়ার আভাস আসার পরিপ্রেক্ষিতে এই আহ্বান জানিয়েছেন তিনি।ইসরায়েলি সম্প্রচারমাধ্যম চ্যানেল ১৩–কে জাবারিন বলেছেন, ‘যারা সত্যিকার অর্থে নেতানিয়াহুর রক্তপাতের সরকারের বিকল্প কিছু দিতে চান, ইসরায়েলের জনগণ যে পরিবর্তন আকাঙ্ক্ষা করছে, তার পথ তৈরি করতে হলে তাঁদের আমাদের সঙ্গে কথা বলতে হবে।’ তিনি আরও বলেন, ‘হয় বর্ণবাদ, বঞ্চনা ও আধিপত্যবাদ চলতে থাকবে, নয়তো ইহুদি ও আরবদের মধ্যে প্রকৃত অংশীদারত্ব গড়ে উঠবে।’ইয়েনেটকে দেওয়া পৃথক এক সাক্ষাৎকারে জাবারিন বলেছেন, ‘আমরা যে মূল্যবোধে বিশ্বাস করি, তা এগিয়ে নিতে আমাদের রাজনৈতিক শক্তিকে কাজে লাগাব।’ তিনি আরও বলেন, নেতানিয়াহু, বেন-গভির ও স্মোত্রিচের সরকারকে ক্ষমতাচ্যুত করে তাঁদের বাড়ি পাঠানোর পথ তৈরি করতে তাঁর দল প্রস্তুত।ইসরায়েলে ৭৬ দশমিক ৮ শতাংশ ব্যালট বাক্সের গণনা শেষে কেন্দ্রীয় নির্বাচন কমিটির প্রকাশিত আংশিক ফলাফলে দেখা গেছে, নেতানিয়াহুর জোট ৫৪টি আসন পেতে চলেছে।
আর নেতানিয়াহুবিরোধী ইয়াশার পার্টির চেয়ারম্যান গাদি আইজেনকটের নেতৃত্বাধীন জোট ৪৭টি আসন পেতে চলেছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।