advertisement
advertisement

ত্রুটি সমাধানের পর উন্নত এআই মডেলের প্রশিক্ষণ আবার শুরু করেছে ওপেনএআই


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬, ৯:০৬ অপরাহ্ণ
ত্রুটি সমাধানের পর উন্নত এআই মডেলের প্রশিক্ষণ আবার শুরু করেছে ওপেনএআই

ওপেনএআইয়ের তৈরি সবচেয়ে উন্নত এআই মডেলগুলোর প্রশিক্ষণ কার্যক্রম আবার শুরু হয়েছে

advertisement

নিরাপত্তার ব্যবস্থা জোরদার করার পর নিজেদের সবচেয়ে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলগুলোর প্রশিক্ষণ কার্যক্রম আবার শুরু করেছে ওপেনএআই। গত মাসে গবেষণাগারে ওপেনএআইয়ের নির্দেশনা ছাড়াই একটি এআই মডেল নিজে নিজে ইন্টারনেটের সঙ্গে যুক্ত হওয়ার পর নিজেদের সবচেয়ে উন্নত এআই মডেলের প্রশিক্ষণ সাময়িকভাবে বন্ধ করে দিয়েছিল প্রতিষ্ঠানটি।

এরপর এআই মডেলের দুর্বলতা শনাক্ত করতে বিশেষ পরীক্ষা চালিয়ে একটি নিরাপত্তা ত্রুটি খুঁজে পায় ওপেনএআই। এই নিরাপত্তা ত্রুটির কারণেই গত মাসে একটি এআই মডেল গোপনে ইন্টারনেট ব্যবহারের সুযোগ পেয়েছিল বলে ধারণা করা হচ্ছে। আর তাই ত্রুটিটি সমাধানের পর আবার এআই মডেলগুলোর প্রশিক্ষণ শুরু করেছে ওপেনএআই।ওপেনএআই জানিয়েছে, ত্রুটিটি কাজে লাগিয়ে চাইলে আক্রান্ত সিস্টেমে নিজেদের কোড চালানো যায়।

নোডডটজেএস, বান ও এনভয়–এর মতো বহুল ব্যবহৃত ওয়েব সফটওয়্যার ব্যবহার করা সিস্টেমও ত্রুটিটির কারণে নিরাপত্তাঝুঁকিতে পড়তে পারে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর