advertisement
advertisement

জাগ্রেব: ইতিহাস স্থাপত্য বিজ্ঞানে মানুষের গল্প


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১ নভেম্বর ২০২৬, ৯:৪৩ অপরাহ্ণ
জাগ্রেব: ইতিহাস স্থাপত্য বিজ্ঞানে মানুষের গল্প

টেসলা ভাস্কর্য

advertisement

জুমার নামাজের পর বিদায় জানাতে হবে বসনিয়াকে। রাজধানী সারায়েভোতে হোটেলের পাশেই ছিল ঐতিহাসিক সম্রাট মসজিদ। শুক্রবার, ৭ জুন ২০২৪ জুমার নামাজ আদায় করলাম অটোমান আমলের এই মসজিদে। নামাজ শেষে ট্যাক্সি ডেকে বিমানবন্দরে যাত্রা। সামনে অপেক্ষা করছিল নতুন গন্তব্য, ক্রোয়েশিয়ার রাজধানী জাগরেব। ক্রোয়েশিয়া এয়ারলাইনসের ফ্লাইট ৩৪৭ ধরতে হবে। পাহাড়ের ঢাল বেয়ে ট্যাক্সি এগিয়ে চলেছে আঁকাবাঁকা পথ ধরে।

কখনো সরু অলিগলি, কখনো পাহাড়ের গায়ে ছড়িয়ে থাকা ঘরবাড়ি, আবার কখনো চোখের সামনে খুলে যাচ্ছে সবুজ পাহাড়ের বিস্তৃত দৃশ্য। ইউরোপের অনেক শহরই দেখেছি, কিন্তু সারায়েভোর সৌন্দর্যে রয়েছে এক স্বতন্ত্র মাধুর্য। পাহাড় আর নগরজীবন এখানে পরস্পরের পরিপূরক। শহরের গায়ে লেগে আছে অটোমান ঐতিহ্য, মসজিদের মিনার আর ইউরোপীয় স্থাপত্যের ছাপ। আবার এই সৌন্দর্যের আড়ালেই রয়েছে যুদ্ধ, অবরোধ ও মানুষের অসীম দুর্ভোগের ইতিহাস।

শহর ছেড়ে বিমানবন্দরের দিকে এগোতে এগোতে নগরের কোলাহল ক্রমে পেছনে পড়ে রইল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর