advertisement
advertisement

মুঠোফোন দেখে উত্তর লিখছিল শিক্ষার্থী, বহিষ্কারের পর স্কুলের পেছনে ককটেল বিস্ফোরণ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২ নভেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ণ
মুঠোফোন দেখে উত্তর লিখছিল শিক্ষার্থী, বহিষ্কারের পর স্কুলের পেছনে ককটেল বিস্ফোরণ

কুষ্টিয়া দৌলতপুরের ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ের পেছনে পরপর দুটি ককেটল বিস্ফোরণ ঘটার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে। সোমবার বিকেলে

advertisement

কুষ্টিয়ার দৌলতপুরে এসএসসির নির্বাচনী (টেস্ট) পরীক্ষায় মুঠোফোন সঙ্গে নিয়ে যান এক শিক্ষার্থী। প্রশ্ন পাওয়ার পর উত্তর লিখছিলেন ওই মুঠোফোন দেখে। এ সময় কক্ষে দায়িত্বে থাকা শিক্ষক ওই শিক্ষার্থীকে বহিষ্কার করেন। এর কিছুক্ষণ পর বিদ্যালয়ের পেছনে পরপর দুটি ককেটল বিস্ফোরণ ঘটে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে বিদ্যালয়ে। আজ সোমবার বেলা তিনটার দিকে উপজেলার ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

সেখান থেকে নিবন্ধনহীন একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। জব্দ করা মোটরসাইকেলটি স্থানীয় জামায়াত নেতা মুহাম্মদ খাজা আহমেদের বলে জানিয়েছে পুলিশ।মো. আসাদুজ্জামান, প্রধান শিক্ষক, ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়বিস্ফোরণের সময় আমি নিজ কক্ষে ছিলাম। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা বলতে পারব না। পরীক্ষার হলে শিক্ষার্থীদের মোবাইল জমা দিতে বলা হয়েছিল। কয়েকজন জমা দেয়। মুঠোফোন দেখে এক শিক্ষার্থী নকলের চেষ্টা করলে তাকে বহিষ্কার করা হয়।

কিছুক্ষণ পরই বাইরে বিস্ফোরণের ঘটনা ঘটে।ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, পুলিশ সূত্রে জানা গেছে এসএসসি নির্বাচনী পরীক্ষা চলছিল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর