ময়মনসিংহ জেলার মানচিত্র
ময়মনসিংহ নগর জামায়াতের এক নেতার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর তাঁর রুকন পদ স্থগিত করা হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় জরুরি সভা ডেকে দলের মহানগর কমিটি এ সিদ্ধান্ত নেয়।এদিকে ওই ভিডিও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি করা হয়েছে উল্লেখ করে জামায়াত নেতা থানায় লিখিত অভিযোগ করেছেন।জামায়াতের ওই নেতার নাম মো. শহীদুল্লাহ্ (৪৬)। তিনি ময়মনসিংহ নগরের নতুন বাজার থানা শাখার রুকনের দায়িত্বে ছিলেন।
তিনি নগরের নওমহল এলাকার আল আরাবিয়া দাখিল মাদ্রাসার অফিস সহকারী।আজ দুপুরে ‘জেন-জেড ময়মনসিংহ’ নামে একটি ফেসবুক গ্রুপে ভিডিও ও ছবি পোস্ট করে তাতে লেখা হয়, ‘প্রবাসীর স্ত্রীর সাথে ময়মনসিংহ ওয়ার্ড জামায়াত নেতার অন্তরঙ্গ মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।’ ওই পোস্টে তাঁর (মো. শহীদুল্লাহ্) সঙ্গে নির্বাচনী প্রচারণায় সিটি মেয়র প্রার্থী শহিদুল্লাহ কায়সারের ঘনিষ্ঠতা দেখা গেছে বলে জানানো হয়।এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মো. শহীদুল্লাহ্।
এতে তিনি উল্লেখ করেন, অজ্ঞাতনামা ব্যক্তি তাঁর ও পরিবারের ক্ষতি ও মানহানি করার উদ্দেশ্যে তাঁর ও তাঁর স্ত্রীর ছবি সংগ্রহ করে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে সম্পাদনা করে ছবি ও ভিডিও তৈরি করেছে।আজ রাত সাড়ে আটটার দিকে জামায়াত নেতা মো. শহীদুল্লাহ্ প্রথম আলোকে বলেন, ‘ভিডিওটি আমার স্ত্রীর সঙ্গে ধারণ করা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।