advertisement
advertisement

লক্করঝক্কর বাসে শুধু ‘স্টিকার’ বদল, বাকি সব আগের মতো


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২ নভেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ণ
লক্করঝক্কর বাসে শুধু ‘স্টিকার’ বদল, বাকি সব আগের মতো

পিপিবি পরিবহনের কয়েকটি বাসের গায়ে নতুন স্টিকার সাঁটানো হয়েছে। তবে এর নিচে আগের নাম প্রজাপতি কিংবা পরিস্থান লেখাও পড়া যাচ্ছে।

advertisement

‘কোম্পানি এখনো কিছুই দেয়নি। কোনো টিকিট হয়নি, তারা দিলে আমরা টিকিট দিয়ে যাত্রী নিব। আমরা চাই, নতুন ব্যবস্থা ভালোভাবে কার্যকর করা হোক।’ কথাগুলো বলছিলেন পিপিবি নামের সদ্য গঠিত নতুন বাস কোম্পানির এক বাসচালকের সহকারী বিল্লাল হোসেন। এই বাসের আগের নাম ছিল পরিস্থান পরিবহন। রোববার থেকে বাসটির ওপর নতুন স্টিকার টানানো হয়েছে।

রাজধানীর আবদুল্লাহপুর বা ধউর থেকে ঘাটারচর রুটে চলাচলের জন্য ঢাকা শহরের পূর্বাংশে চলাচলের জন্য গঠিত হয়েছে প্রজাপতি, পরিস্থান ও বিকাশ পরিবহনের সমন্বয়ে গঠিত নতুন এই বাস কোম্পানি-পিপিবি পরিবহন। বাস রুট রেশনালাইজেশন (কোম্পানিভিত্তিক বাস সেবা) উদ্যোগের আওতায় গঠিত ছয়টি রুটের একটিতে চলাচল করা এই বাসগুলোর নতুন নিয়ম মানার কথা।

তবে বাসের স্টিকার বা নাম পরিবর্তন ছাড়া আর কোনো দৃশ্যমান পরিবর্তন দেখা যায়নি।লক্কড়ঝক্কড় বাসে নতুন স্টিকার সরেজমিনে আজ সোমবার দুপুর থেকে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে মিরপুর এলাকা ঘুরে দেখা গেছে, পিপিবি পরিবহনের কয়েকটি বাসের গায়ে নতুন স্টিকার সাঁটানো হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর