advertisement
advertisement

মাঠের বাইরের ঝড় সামলে এমবাপ্পের গোল, রিয়ালের সহজ জয়


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২ নভেম্বর ২০২৬, ৫:২৮ পূর্বাহ্ণ
মাঠের বাইরের ঝড় সামলে এমবাপ্পের গোল, রিয়ালের সহজ জয়

রিয়ালকে প্রথম গোল এনে দেওয়ার পর ডিন হাউসেনের সঙ্গে কিলিয়ান এমবাপ্পে

advertisement

রেসিং ০: ৩ রিয়াল মাদ্রিদগত সপ্তাহটা মোটেই ভালো যায়নি কিলিয়ান এমবাপ্পের। তবে খারাপ সেই কাটিয়ে ওঠার পথে প্রথম ম্যাচটা হাসিমুখেই শেষ করলেন রিয়াল মাদ্রিদ তারকা। লা লিগায় আজ রেসিং সান্তান্দারের বিপক্ষে রিয়ালের ৩-০ ব্যবধানের জয়ে প্রথম গোলটি করেছেন এমবাপ্পে।গত সোমবার রাতে ব্যালন ডি’অরে বায়ার্ন মিউনিখের হ্যারি কেইনের কাছে অল্প ভোটের ব্যবধানে হেরে দ্বিতীয় হয়েছে।

এর পর চীনের সাবেক শীর্ষ নেতা মাও সেতুংকে নিয়ে করা এক রসিকতার ভিডিও ভাইরাল হলে সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ঝড় ওঠে। পরে ক্ষমা চাইতে বাধ্য হলেও সেই বিতর্কের রেশ কাটেনি। ঘটনার জেরে এই সপ্তাহে রিয়াল মাদ্রিদের ম্যাচটিসহ স্প্যানিশ লিগের কোনো খেলা সম্প্রচার করেনি চীনের রাষ্ট্রীয় টেলিভিশন।ও সব ভুলে মাঠে় দারুণ খেলেছে মাদ্রিদ। সার্দিনেরো স্টেডিয়ামে ম্যাচের একাদশ মিনিটেই এগিয়ে যায় সফরকারীরা।

মাতেও প্রাতোর হালকা বাধার মুখে বক্সে পড়ে যান এমবাপ্পে, আদায় করে নেন পেনাল্টি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর