advertisement
advertisement

সিনেটের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ৭ অঙ্গরাজ্যের সব কটিতে এগিয়ে ডেমোক্র্যাটরা: নিউইয়র্ক টাইমসের জরিপ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২ নভেম্বর ২০২৬, ৬:০৩ অপরাহ্ণ
সিনেটের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ৭ অঙ্গরাজ্যের সব কটিতে এগিয়ে ডেমোক্র্যাটরা: নিউইয়র্ক টাইমসের জরিপ

টেক্সাসে ডেমোক্র্যাট সিনেট প্রার্থী জেমস টালারিকোর সমর্থকরা। ২৯ অক্টোবর ২০২৬

advertisement

যুক্তরাষ্ট্রে এবারের মধ্যবর্তী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সাতটি অঙ্গরাজ্যের প্রায় সব কটিতেই রিপাবলিকানদের চেয়ে এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাটরা। দ্য নিউইয়র্ক টাইমস ও সিয়েনা বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত সর্বশেষ জনমত জরিপে এ তথ্য উঠে এসেছে। দেশটির কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ কার হাতে যাবে, তা নির্ধারণে এই অঙ্গরাজ্যগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

জরিপে দেখা গেছে, টেক্সাস ও কানসাসে ডেমোক্র্যাট প্রার্থীরা বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন। ১৯৮৮ সালের পর টেক্সাসে এবং ১৯৩২ সালের পর কানসাসে কোনো ডেমোক্র্যাট সিনেটর নির্বাচিত হননি। ১০০ সদস্যের সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পেতে ডেমোক্র্যাটদের বর্তমানে নিজেদের দখলে থাকা সব আসন ধরে রাখতে হবে এবং রিপাবলিকানদের দখলে থাকা অন্তত চারটি আসন নিজেদের দখলে নিতে হবে।এই লড়াই কঠিন বলেই মনে হচ্ছে।

কারণ, ডেমোক্র্যাটদের যেসব আসনে জয় পেতে হবে, তার অধিকাংশই রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।তবে নতুন জরিপে দেখা গেছে, বর্তমানে রিপাবলিকান সিনেটর রয়েছেন এমন পাঁচটি অঙ্গরাজ্যে ডেমোক্র্যাট প্রার্থীরা এগিয়ে আছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর